খাগড়াছড়ি: ৩ দিনের ভ্রমণসূচি
আর্কাইভে ১২টি স্থান
- ১
দিন ১
৪টি দর্শনীয় স্থান · মোট যাত্রা ≈ ১৯.৩ কিমি
১অন্যান্য১-২ ঘণ্টা সময়সিন্দুকছড়ি – মহালছড়ি সড়ক
খাগড়াছড়ি জেলার মহালছড়ি – সিন্দুকছড়ি (Sindukchhari) – জালিয়াপাড়া সড়ক ভ্রমন পিপাসুদের জন্য একটি নতুন আকর্ষনীয় স্থান। মহালছড়ি (Mohalchari) – সিন্দুকছড়ির আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা বাংলাদেশের সবচেয়ে সুন্দর পাহাড়ি রাস্তা গুলোর একটা। বাইকারদের জন্য একই সাথে আকর্ষনীয় এবং রোমাঞ্চকর একটি রাস্তা, বিশেষ করে যারা এমন মসৃণ আঁকাবাঁকা রাস্তায় লিন হয়ে কর্নারিং করতে পছন্দ করেন। …
- আগের স্থান থেকে ≈ ১২.২ কিমি
২অন্যান্য১-২ ঘণ্টা সময়দেবতার পুকুর
খাগড়াছড়ি-মহালছড়ি-রাঙ্গামাটি সড়কে জেলা সদর থেকে ১১কিঃ মিঃ দক্ষিণে মূল রাস্তা হতে ৪কিঃ মিঃ পশ্চিমে সদর উপজেলার নূনছড়ি মৌজায় চির প্রশান্তিময় দেবতার পুকুর এর অবস্থান। সমুদ্র সমতল হতে ৭০০ ফুট উচ্চতায় পাহাড়ের চূড়ায় এই দেবতার পুকুর অবস্থিত। কথিত আছে, স্থানীয় বাসিন্দাদের জল তৃঞ্চা নিবারণের জন্য স্বয়ং জল-দেবতা এ পুকুর খনন করেন। পুকুরের পানিকে স্থানীয় লোকজন দেবতার আশীর্বাদ …
- আগের স্থান থেকে ≈ ৫.৭ কিমি
৩অন্যান্য১-২ ঘণ্টা সময়নিউজিল্যান্ড পাড়া
খাগড়াছড়ি শহর থেকে ১.৫ কিঃ মিঃ দক্ষিনে পানখাই পাড়ার পাশে নিউজিল্যান্ড পাড়া অবস্থিত। পানখাইয়া পাড়া থেকে বেড়িয়ে আপার পেরাছড়া গ্রামের দিকে যাওয়ার রাস্তাটাকে বলে নিউজিল্যান্ড সড়ক। সড়কের দুইপাশে সবুজ ক্ষেত খামার, এটাই খাগড়াছড়ির একমাত্র সমতল ভূমি। সবুজ শস্যক্ষেত আর তার পিছনের পাহাড়ের …
- আগের স্থান থেকে ≈ ১.৪ কিমি
৪গুহা১-২ ঘণ্টা সময়আলুটিলা গুহা
আলুটিলা গুহা (Alutila Cave) বাংলাদেশের খাগড়াছড়ি জেলায় অবস্থিত একটি প্রাকৃতিক গুহা। খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলায় মূল শহর হতে ৭ কিলোমিটার পশ্চিমে সমুদ্র সমতল হতে ৩০০০ ফুট উচ্চতা বিশিষ্ট আলুটিলা বা আরবারী পাহাড়ে আলুটিলা গুহা অবস্থিত। স্থানীয়রা একে বলে মাতাই হাকড় বা দেবতার গুহা। এই গুহাটি খুবই অন্ধকার ও শীতল। …
- ২
দিন ২
৪টি দর্শনীয় স্থান · মোট যাত্রা ≈ ১০ কিমি
১পার্ক১-২ ঘণ্টা সময়হর্টিকালচার পার্ক
প্রাকৃতিক সৌন্দর্য, পাহাড় আর ঝর্ণায় সমৃদ্ধ খাগড়াছড়ি জেলায় অবস্থিত হর্টিকালচার পার্ক (Horticulture Park) খুব জনপ্রিয় একটি পার্ক। জেলা শহরের জিরোমাইল এলাকায় ২২ একর পাহাড় জুড়ে নির্মাণ করা হয়েছে এই হর্টিকালচার হ্যারিটেজ পার্ক। এই পার্কে রয়েছে অসাধারণ সুন্দর একটি ঝুলন্ত ব্রিজ এবং বড় …
- আগের স্থান থেকে ≈ ৩.৫ কিমি
২অন্যান্য১-২ ঘণ্টা সময়হাতি মাথা / হাতিমুড়া
খাগড়াছড়ি জেলার উপজেলা সদরের পেরাছড়া ইউনিয়নের মায়ুং কপাল / হাতিমুড়া (Hatimura) হচ্ছে একটি পাহাড়ি উঁচু পথ। স্থানীয় অনেকেই আবার একে হাতি মাথা ডাকে। চাকমা ভাষায় যার নাম – এদো সিরে মোন। অনেকে একে স্বর্গের সিড়ি ও বলে থাকেন। খাড়া পাহাড় ডিঙ্গিয়ে দুর্গম এই …
- আগের স্থান থেকে ≈ ৫.৪ কিমি
৩ঝরনা১-২ ঘণ্টা সময়রিসাং ঝর্ণা
খাগড়াছড়ি জেলা সদর থেকে ৯ কি.মি., পর্যটন মোটেল থেকে ৭ কি.মি. এবং আলুটিলা থেকে ২ কি.মি. দূরে মাটিরাঙ্গা উপজেলাতে রিসাং ঝর্ণা অবস্থিত। মূল রাস্তা থেকে উত্তরে গেলেই ঝর্ণার কলকল ধ্বনি শুনতে পাবেন। এখানে পাশাপাশি দুটি ঝর্ণা রয়েছে। পর্যটকদের সুবিধার জন্য একটি ঝর্ণায় যেতে পাকা সিঁড়ি দিয়ে রাস্তা তৈরি করা হয়েছে। তাই সহজে এই ঝর্ণায় যাওয়া যায়। প্রথমটি …
- আগের স্থান থেকে ≈ ১.২ কিমি
৪ঝরনা১-২ ঘণ্টা সময়ঠান্ডা ছড়া
দেয়ালঘেরা ঠান্ডা ছড়া (Thanda Chora) খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার ধর্মঘর এলাকায় অবস্থিত একটি ঝর্ণা। দুই পাশে কালো পাথরের দেয়ালের মাঝ দিয়ে বয়ে যাওয়া ঝর্ণা, তাই এর নামকরন করা হয়েছে ঠান্ডা ছড়া। দুপাশে পাথরের দেয়ালের কারনে আপনি ঝর্ণার যত ভেতরের দিকে যাবেন ঠান্ডা ততো অনুভব করতে পারবেন। ঠান্ডা ছড়া প্রায় ৬০০ গজ জায়গা নিয়ে …
- ৩
দিন ৩
৪টি দর্শনীয় স্থান · মোট যাত্রা ≈ ১৩.৭ কিমি
১হ্রদ ও জলাশয়১-২ ঘণ্টা সময়মায়াবিনী লেক
মায়াবিনী লেক (Mayabini Twisa Lake) টি খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার ভাইবোনছড়ার কংচাইরি পাড়ায় পাহাড়ের মাঝে অবস্থিত একটি অপূর্ব সুন্দর লেক। লেকের শীতল স্বচ্ছ জলে ভেসে বেড়ায় মাছ। লেকের চারদিকে বিস্তৃত অরণ্যঘেরা সবুজের সমারোহ। পাহাড়ের উঁচু-নিচু ৪০ একর নিসর্গময় জায়গার মাঝে লেকটি। লেকের মাঝখানেও রয়েছে টিলা। টিলাগুলোতে তৈরি করা …
- আগের স্থান থেকে ≈ ৩.৯ কিমি
২অন্যান্য১-২ ঘণ্টা সময়শান্তিপুর অরণ্য কুটির
খাগড়াছড়ি জেলার পানছড়ির শান্তিপুর অরণ্য কুটির যা বৌদ্ধ ধর্মাবলম্বীদের পবিত্র তীর্থস্থান। পানছড়ি উপজেলা সদর থেকে পাঁচ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে উল্টাছড়ি ইউনিয়নে শান্তিপুর নামক গভীর অরণ্যবেষ্টিত বনভূমিতে ৬৫ একর জায়গার ওপর বৌদ্ধ ধর্মাবলম্বীদের শান্তির প্রতীক সুবিস্তীর্ণ তীর্থস্থান এবং এক পরিচিত নাম Panchari Shantipur …
- আগের স্থান থেকে ≈ ৭.৫ কিমি
৩ঝরনা১-২ ঘণ্টা সময়তৈদুছড়া ঝর্ণা
খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলায় সবুজ পাহাড় আর বুনো জঙ্গলের মাঝে অবস্থিত নয়নাভিরাম ঝর্ণা দুটির নাম তৈদুছড়া ঝর্ণা। ত্রিপুরা ভাষায় তৈদু মানে হল পানির দরজা আর ছড়া মানে ঝর্ণা। অসাধারণ সৌন্দর্য আর প্রাকৃতিক বৈচিত্রতা এই ঝর্নাকে দিয়েছে ভিন্ন মাত্রা। খাগড়াছড়িতে যে কয়টি দর্শনীয় স্থান …
- আগের স্থান থেকে ≈ ২.৩ কিমি
৪ঝরনা১-২ ঘণ্টা সময়তৈলাফাং ঝর্ণা
তৈলাফাং ঝর্ণাটি (Toilafang Jhorna) খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলা সীমানার মধ্যবর্তী একটি গ্রামের কাতালমনি পাড়ায় অবস্থিত। ৫০ ফুট উঁচু ও ২০ ফুটের অধিক এই ঝর্ণার বিস্তৃতি। তৈলাফাং ঝর্ণাটি যেহেতু একদম গ্রামীণ প্রত্যন্ত এলাকায় সেহেতু এখানে ভালো মানের দোকানপাট পাবেন না। একটিমাত্র দোকান আছে। চা, বিস্কুট খেতে পারবেন। তবে খাবার, সুপেয় পানিসহ অন্যান্য যা লাগে তা …