বাংলাদেশ আর্কাইভ লোগোবাংলাদেশ আর্কাইভ

সুনামগঞ্জ: ২ দিনের ভ্রমণসূচি

আর্কাইভে ৯টি স্থান

দূরত্ব সরলরেখায় আনুমানিক, আর কিছু স্থানের অবস্থান শহরকেন্দ্র ধরে দেওয়া — যাওয়ার আগে সড়কপথ ও নৌযানের সময় স্থানীয়ভাবে জেনে নিন।

মানচিত্র লোড হচ্ছে...
  1. ১

    দিন ১

    ৪টি দর্শনীয় স্থান · মোট যাত্রা ≈ ৩৭.৫ কিমি

    1. ১
      ধর্মীয়১-২ ঘণ্টা সময়

      পাগলা বড় জামে মসজিদ

      পাগলা বড় জামে মসজিদ (Pagla Boro Jame Masjid) সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের পার্শ্বে সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাগলা বাজারের কাছে মহাসিং নদীর তীরে অবস্হিত। এটি অনেকের কাছে রায়পুর বড় জামে মসজিদ নামেও পরিচিত। মূলত নির্মাণশৈলী ও অপূর্ব কারুকাজের জন্য এই মসজিদটি বিখ্যাত। এলাকার ব্যবসায়ী ইয়াসীন মির্জা এই মসজিদ নির্মাণের উদ্যোগ গ্রহণ করেন। ১৯৩১ …

      ·বিস্তারিত দেখুন →
    2. আগের স্থান থেকে ≈ ১৪.২ কিমি
      ২
      জাদুঘর১-২ ঘণ্টা সময়

      হাসন রাজার জাদুঘর

      সুনামগঞ্জ শহরে সুরমা নদীর তীর ঘেঁষে হাসন রাজার বাড়ি। এই বাড়িতেই হাসন রাজা জন্মেছেন ১৮৫৪ সালে। এই বাড়িতেই রচিত হয়েছে অসামান্য সব গান। বাড়িটার কাছে পৌঁছাতে মনে হয়, এই বুঝি দেখা মিলবে সাধক সেই গীতিকার, গায়কের। তা তো আর হয় না। কিন্তু হাসন রাজার স্মৃতি জেগে থাকে তাঁর নামে নামাঙ্কিত …

      ·বিস্তারিত দেখুন →
    3. আগের স্থান থেকে ≈ ০.৬ কিমি
      ৩
      ঐতিহাসিক১-২ ঘণ্টা সময়

      লাউড়ের গড়

      সুনামগঞ্জের লাউড়ের গড় গ্রামটি যাদুকাটা নদীর তীরে তাহিরপুর উপজেলার ভারতের সীমান্তবর্তী একটি গ্রাম। এই গ্রামের অদুরে সীমান্তের কাছাকাছি শাহ্ আরিফিনের মোকাম (মাজার) অবস্থিত। লাউড়ের গড়ের পাশের রাজারগাঁও গ্রামে অদ্বৈত আচার্য মন্দির গড়ে উঠেছে কিছুদিন আগে। খূব বেশী মানুষের নজর এখনও কাড়তে পারেনি অপ্রকাশিত স্থান বলে। কিন্তু যারা একবার এখানে এসেছেন তারা …

      ·বিস্তারিত দেখুন →
    4. আগের স্থান থেকে ≈ ২২.৮ কিমি
      ৪
      পাহাড় ও পর্বত১-২ ঘণ্টা সময়

      বারেকের টিলা ও যাদুকাটা নদী

      সুনামগঞ্জের তাহিরপুরে ভারতের মেঘালয় সীমান্ত ঘেঁষে নীল পাহাড়ের কোল বেয়ে প্রবাহিত স্বচ্ছ কাঁচের মতো যাদুকাটা নদী ও বারেকের টিলা।

      ·বিস্তারিত দেখুন →
  2. ২

    দিন ২

    ৪টি দর্শনীয় স্থান · মোট যাত্রা ≈ ১২ কিমি

    1. ১
      অন্যান্য১-২ ঘণ্টা সময়

      নীলাদ্রি লেক

      নীলাদ্রি লেক (Niladri Lake), সুনামগঞ্জের টেকেরঘাটে অবস্থিত একটি লেক যার আসল নাম শহীদ সিরাজ লেক। নীলাদ্রি লেকের আরেক নাম কেয়ারি – লাইমস্টোন লেক। নীলাদ্রি লেক এর অবস্থান সুনামগঞ্জের টেকেরঘাটে। অনেকেই টাংগুয়ার হাওর ঘুরতে যান কিন্তু এর আশেপাশেই অনেক সুন্দর সুন্দর নয়নাভিরাম জায়গা আছে যা যেকোন পর্যটকের মনকে এক মুহূর্তেই ভাল করে …

      ·বিস্তারিত দেখুন →
    2. আগের স্থান থেকে ≈ ৪.২ কিমি
      ২
      অন্যান্য১-২ ঘণ্টা সময়

      বারিক্কা টিলা

      বারিক্কা টিলা / বারেক টিলা সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার অন্তর্গত। একপাশে বাংলাদেশের সীমান্ত, ওপাশে ভারতের মেঘালয়, খাসিয়া পাহাড়। বারিক্কা টিলাতে রয়েছে ৪০ টির মত আদিবাসীদের পরিবার। ঘন সবুজে পূর্ণ টিলাটির মাঝখান দিয়ে নির্মিত হয়েছে একটি পাকা রাস্তা যেটি দিয়ে মোটর সাইকেল যোগে যাওয়া যায় টেকেরঘাট। বারিক্কা টিলার পাশে রয়েছে যাদুকাটা নদী …

      ·বিস্তারিত দেখুন →
    3. আগের স্থান থেকে ≈ ০.৭ কিমি
      ৩
      পার্ক১-২ ঘণ্টা সময়

      শিমুল বাগান

      শিমুল বাগান (Shimul Bagan) সুনামগঞ্জের তাহিরপুরে জাদুকাটা নদীর তীরে অবস্থিত যা একশ বিঘার বেশি জায়গা জুড়ে বিস্তৃত। বসন্তের দুপুরে পাপড়ি মেলে থাকা শিমুলের রক্তিম আভা মন রাঙায় তো বটেই, ঘুম ভাঙায় সৌখিন হৃদয়ের। এ যেনো কল্পনার রঙে সাজানো এক শিমুলের প্রান্তর। ওপারে ভারতের মেঘালয় পাহাড়, মাঝে যাদুকাটা নদী আর এপাড়ে শিমুল বাগান। সব …

      ·বিস্তারিত দেখুন →
    4. আগের স্থান থেকে ≈ ৭.১ কিমি
      ৪
      হ্রদ ও জলাশয়১-২ ঘণ্টা সময়

      টাঙ্গুয়ার হাওর

      টাঙ্গুয়ার হাওর (Tanguar Haor) বাংলাদেশের বৃহত্তম গ্রুপ জলমহালগুলোর অন্যতম। বাংলাদেশের উত্তর-পূর্ব প্রান্তে সুনামগঞ্জ জেলার ধর্মপাশা এবং তাহিরপুর উপজেলাস্থিত জীববৈচিত্রে সমৃদ্ধ মিঠা পানির এ হাওর বাংলাদেশের ২য় রামসার এলাকা, প্রথমটি সুন্দরবন। ভারতের মেঘালয়ের খাসিয়া, জৈন্তা পাহাড়ের পাদদেশে সারি সারি হিজল-করচ শোভিত, পাখিদের কলকাকলি মুখরিত টাঙ্গুয়ার …

      ·বিস্তারিত দেখুন →

ঢাকা থেকে সুনামগঞ্জ

বাস: সায়েদাবাদ বাস টার্মিনাল, ফকিরাপুল / আরামবাগ, মহাখালী বাস টার্মিনাল · আনুমানিক ৬–৭ ঘণ্টা · নন-এসি ৬০০–৬৫০ টাকা, এসি ১,০০০–১,২০০ টাকা · এনা ট্রান্সপোর্ট, শ্যামলী এন আর ট্রাভেলস, মামুন এন্টারপ্রাইজ

ট্রেন: কমলাপুর রেলওয়ে স্টেশন, ঢাকা → মোহনগঞ্জ রেলওয়ে স্টেশন (নেত্রকোনা) অথবা সিলেট রেলওয়ে স্টেশন · হাওর এক্সপ্রেস (ঢাকা–মোহনগঞ্জ), উপবন/পারাবত (ঢাকা–সিলেট) · ট্রেনে ৬ ঘণ্টা + সিএনজিতে ১.৫ ঘণ্টা

থাকা: হাওর বিলাশ প্রিমিয়াম হাউসবোট (টাঙ্গুয়ার হাওর) (তাহিরপুর ঘাট), জলজোছনা ও মেঘের বাড়ি হাউসবোট (টাঙ্গুয়ার হাওর, তাহিরপুর), হোটেল সারপিনিয়া ও নূরানী (সুনামগঞ্জ সদর জুবিলী রোড), তাহিরপুর জেলা পরিষদ ডাকবাংলো (তাহিরপুর বাজার)

খাওয়া: হাওরের তাজা বোয়াল ও রুই মাছ, শুটকি শিরা, সুনামগঞ্জের মিষ্টি ও ছানামুখী · পাঁচ ভাই ও পানসী (সুনামগঞ্জ শাখা), মায়ের দোয়া হোটেল

অন্য ভ্রমণ পরিকল্পনা করুন