বাংলাদেশ আর্কাইভ লোগোবাংলাদেশ আর্কাইভ

সুনামগঞ্জ: ১ দিনের ভ্রমণসূচি

আর্কাইভে ৯টি স্থান

মানচিত্র লোড হচ্ছে...
  1. ১

    দিন ১

    ৪টি দর্শনীয় স্থান · মোট যাত্রা ≈ ৪৩.৭ কিমি

    1. ১
      জাদুঘর১-২ ঘণ্টা সময়

      হাসন রাজার জাদুঘর

      সুনামগঞ্জ শহরে সুরমা নদীর তীর ঘেঁষে হাসন রাজার বাড়ি। এই বাড়িতেই হাসন রাজা জন্মেছেন ১৮৫৪ সালে। এই বাড়িতেই রচিত হয়েছে অসামান্য সব গান। বাড়িটার কাছে পৌঁছাতে মনে হয়, এই বুঝি দেখা মিলবে সাধক সেই গীতিকার, গায়কের। তা তো আর হয় না। কিন্তু হাসন রাজার স্মৃতি জেগে থাকে তাঁর নামে নামাঙ্কিত …

      ·বিস্তারিত দেখুন →
    2. আগের স্থান থেকে ≈ ২৩.৩ কিমি
      ২
      পাহাড় ও পর্বত১-২ ঘণ্টা সময়

      বারেকের টিলা ও যাদুকাটা নদী

      সুনামগঞ্জের তাহিরপুরে ভারতের মেঘালয় সীমান্ত ঘেঁষে নীল পাহাড়ের কোল বেয়ে প্রবাহিত স্বচ্ছ কাঁচের মতো যাদুকাটা নদী ও বারেকের টিলা।

      ·বিস্তারিত দেখুন →
    3. আগের স্থান থেকে ≈ ১৩.৫ কিমি
      ৩
      অন্যান্য১-২ ঘণ্টা সময়

      বারিক্কা টিলা

      বারিক্কা টিলা / বারেক টিলা সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার অন্তর্গত। একপাশে বাংলাদেশের সীমান্ত, ওপাশে ভারতের মেঘালয়, খাসিয়া পাহাড়। বারিক্কা টিলাতে রয়েছে ৪০ টির মত আদিবাসীদের পরিবার। ঘন সবুজে পূর্ণ টিলাটির মাঝখান দিয়ে নির্মিত হয়েছে একটি পাকা রাস্তা যেটি দিয়ে মোটর সাইকেল যোগে যাওয়া যায় টেকেরঘাট। বারিক্কা টিলার পাশে রয়েছে যাদুকাটা নদী …

      ·বিস্তারিত দেখুন →
    4. আগের স্থান থেকে ≈ ৬.৯ কিমি
      ৪
      হ্রদ ও জলাশয়১-২ ঘণ্টা সময়

      টাঙ্গুয়ার হাওর

      টাঙ্গুয়ার হাওর (Tanguar Haor) বাংলাদেশের বৃহত্তম গ্রুপ জলমহালগুলোর অন্যতম। বাংলাদেশের উত্তর-পূর্ব প্রান্তে সুনামগঞ্জ জেলার ধর্মপাশা এবং তাহিরপুর উপজেলাস্থিত জীববৈচিত্রে সমৃদ্ধ মিঠা পানির এ হাওর বাংলাদেশের ২য় রামসার এলাকা, প্রথমটি সুন্দরবন। ভারতের মেঘালয়ের খাসিয়া, জৈন্তা পাহাড়ের পাদদেশে সারি সারি হিজল-করচ শোভিত, পাখিদের কলকাকলি মুখরিত টাঙ্গুয়ার …

      ·বিস্তারিত দেখুন →

ঢাকা থেকে সুনামগঞ্জ

বাস: সায়েদাবাদ বাস টার্মিনাল, ফকিরাপুল / আরামবাগ, মহাখালী বাস টার্মিনাল · আনুমানিক ৬–৭ ঘণ্টা · নন-এসি ৬০০–৬৫০ টাকা, এসি ১,০০০–১,২০০ টাকা · এনা ট্রান্সপোর্ট, শ্যামলী এন আর ট্রাভেলস, মামুন এন্টারপ্রাইজ

ট্রেন: কমলাপুর রেলওয়ে স্টেশন, ঢাকা → মোহনগঞ্জ রেলওয়ে স্টেশন (নেত্রকোনা) অথবা সিলেট রেলওয়ে স্টেশন · হাওর এক্সপ্রেস (ঢাকা–মোহনগঞ্জ), উপবন/পারাবত (ঢাকা–সিলেট) · ট্রেনে ৬ ঘণ্টা + সিএনজিতে ১.৫ ঘণ্টা

থাকা: হাওর বিলাশ প্রিমিয়াম হাউসবোট (টাঙ্গুয়ার হাওর) (তাহিরপুর ঘাট), জলজোছনা ও মেঘের বাড়ি হাউসবোট (টাঙ্গুয়ার হাওর, তাহিরপুর), হোটেল সারপিনিয়া ও নূরানী (সুনামগঞ্জ সদর জুবিলী রোড), তাহিরপুর জেলা পরিষদ ডাকবাংলো (তাহিরপুর বাজার)

খাওয়া: হাওরের তাজা বোয়াল ও রুই মাছ, শুটকি শিরা, সুনামগঞ্জের মিষ্টি ও ছানামুখী · পাঁচ ভাই ও পানসী (সুনামগঞ্জ শাখা), মায়ের দোয়া হোটেল

সুনামগঞ্জ-এ আরও

অন্য ভ্রমণ পরিকল্পনা করুন