চট্টগ্রাম: ৩ দিনের ভ্রমণসূচি
আর্কাইভে ৪৬টি স্থান
দূরত্ব সরলরেখায় আনুমানিক, আর কিছু স্থানের অবস্থান শহরকেন্দ্র ধরে দেওয়া — যাওয়ার আগে সড়কপথ ও নৌযানের সময় স্থানীয়ভাবে জেনে নিন।
- ১
দিন ১
৪টি দর্শনীয় স্থান · মোট যাত্রা ≈ ৪০.২ কিমি
১অন্যান্য১-২ ঘণ্টা সময়বাঁশখালী
বাঁশখালী (Banshkhali) বাংলাদেশের চট্টগ্রাম জেলার অন্তর্গত বঙ্গোপসাগর উপকূলবর্তী একটি উপজেলা। পশ্চিমে নীল জলের বিস্তৃত সমুদ্র সৈকত, পূর্বে চা-বাগান, অভয়ারণ্য, ইকোপার্ক সমৃদ্ধ সবুজে সৃজিত হয়েছে নন্দনকানন। প্রকৃতি ৩৯২ বর্গ কিলোমিটারের বাঁশখালীকে সাজিয়েছে যত্ন করে। চা-বাগানে অবারিত সবুজের হাতছানি, প্রাকৃতিক ভাবে সৃষ্ট স্বচ্চ জলের দীর্ঘ পাহাড়ী হ্রদে অজস্র …
- আগের স্থান থেকে ≈ ২৭.১ কিমি
২সমুদ্র সৈকত১-২ ঘণ্টা সময়পতেঙ্গা সমুদ্র সৈকত
কর্ণফুলী নদী ও বঙ্গোপসাগরের মোহনায় অবস্থিত চট্টগ্রামের সবচেয়ে জনপ্রিয় সমুদ্র সৈকত, যা সমুদ্রগামী জাহাজের দৃশ্য ও মনোরম সূর্যাস্তের জন্য খ্যাত।
- আগের স্থান থেকে ≈ ১১.৯ কিমি
৩জাদুঘর১-২ ঘণ্টা সময়রেলওয়ে জাদুঘর
বাংলাদেশ রেলওয়ে জাদুঘর (Bangladesh Railway Museum) চট্টগ্রামের পাহাড়তলীতে অবস্থিত দেশের একমাত্র রেলওয়ে জাদুঘর। এছাড়াও এটি দেশের একমাত্র জাদুঘর, যেখানে শত বর্ষের পুরনো বাংলাদেশ রেলওয়ের পরিবর্তন ও আধুনিকায়নের ইতিহাস সংরক্ষিত রয়েছে। জাদুঘরটি চট্টগ্রামের পাহাড়তলী থানার অন্তর্গত আমবাগানে বাংলাদেশ রেলওয়ে আর ওয়াগন কারখানার উল্টো দিকে এই ভবনটি প্রায় ১২ একর পাহাড়ী এলাকা জুড়ে অবস্থিত। জাদুঘরের কাঠের তৈরি দোতলা বাংলোটি …
- আগের স্থান থেকে ≈ ১.২ কিমি
৪পাহাড় ও পর্বত১-২ ঘণ্টা সময়বাটালি হিল
চট্টগ্রাম শহরের জিরো পয়েন্ট থেকে মাত্র ১ কিলোমিটার দূরে চট্টগ্রামের মূল কেন্দ্র টাইগারপাস এলাকায় বাটালি হিল অবস্থিত। এটি চট্টগ্রাম শহরের সবচেয়ে উচু পাহাড়। উচ্চতা প্রায় ২৮০ ফুট। চট্টগ্রাম শহরের প্রাণ কেন্দ্রের লালখান বাজার এলাকার ইস্পাহানী মোড়ের উত্তরে ফাহিম মিউজিকের পাশ ঘেষে এবং ম্যাজিস্ট্রেট কলোনীর পিছন দিয়ে পিচঢালা পথ বেয়ে …
- ২
দিন ২
৪টি দর্শনীয় স্থান · মোট যাত্রা ≈ ৪২.৬ কিমি
১সমুদ্র সৈকত১-২ ঘণ্টা সময়আকিলপুর সমুদ্র সৈকত
আকিলপুর সমুদ্র সৈকত (Akilpur Sea Beach) চট্টগ্রাম শহর থেকে ১৮ কিলোমিটার উত্তরে ও ছোট কুমিরা বাজার থেকে দেড় কিলোমিটার পশ্চিমে অবস্থিত। চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার নিমতলা গ্রামের পাশে অবস্থিত এই সৈকতটি ছুটির দিনগুলোতে ভ্রমণপিপাসুদের প্রিয় গন্তব্য হয়ে উঠেছে যা স্থানীয়ভাবে "কুমিরা সৈকত" নামেও পরিচিত। শুক্রবারসহ ছুটির দিনগুলোতে যান্ত্রিকতা …
- আগের স্থান থেকে ≈ ২৪.৯ কিমি
২সমুদ্র সৈকত১-২ ঘণ্টা সময়বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত
চট্টগ্রাম জেলার সীতাকুন্ড উপজেলা বিভিন্ন কারনে পর্যটকদের কাছে আর্কষণীয় স্থান হিসেবে বিবেচিত। নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি সীতাকুন্ডে রয়েছে অশেষ নয়নাভিরাম চন্দ্রনাথ পাহাড়, ইকোপার্ক সবুজ বনাঞ্চল বেষ্ঠিত আঁকা-বাঁকা পাহাড়ী পথ, পাহাড়ী লেকের মনোরম দৃশ্য। কিছুদিন আগে নতুন একটি পর্যটন স্থান যুক্ত হয়েছে আগের লিস্টে, আর …
- আগের স্থান থেকে ≈ ৮.৭ কিমি
৩পাহাড় ও পর্বত১-২ ঘণ্টা সময়চন্দ্রনাথ পাহাড় ও তীর্থ মন্দির
চট্টগ্রামের সীতাকুণ্ডে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১১৫২ ফুট উঁচুতে অবস্থিত সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান পবিত্র ঐতিহাসিক শক্তিপীঠ তীর্থস্থান।
- আগের স্থান থেকে ≈ ৯ কিমি
৪সমুদ্র সৈকত১-২ ঘণ্টা সময়গুলিয়াখালী সমুদ্র সৈকত
চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত সবুজ ঘাসের কার্পেট ও প্রাকৃতিক সোয়াম্প ক্যানেল সমৃদ্ধ এক অনন্য জাদুকরী উপকূলীয় সৈকত।
- ৩
দিন ৩(নৌপথে)
১টি দর্শনীয় স্থান
১দ্বীপ১-২ ঘণ্টা সময়লেক ভিউ আইল্যান্ড, কাপ্তাই
সেনাবাহিনীর তত্ত্বাবধানে কাপ্তাই লেকের পাড়ের ছোট ছোট টিলা ঘেরা একটি পরিত্যক্ত ক্যাম্পেই গড়ে তোলা হয়েছে লেক ভিউ আইল্যান্ড। পাশাপাশি দুটি টিলার চার একরের অধিক এলাকা নিয়ে তৈরি করা হয়েছে পর্যটন এলাকাটি। এখানে তৈরি করা হয়ছে দৃষ্টিনন্দন কটেজ। নৌকা নিয়ে হ্রদের পানিতে ঘুরতে বের হলে চোখে পড়বে পাহাড়ি টিলার গায়ে বড় আকারের ইংরেজি …
ঢাকা থেকে চট্টগ্রাম
বাস: সায়েদাবাদ বাস টার্মিনাল, আরামবাগ / ফকিরাপুল, পান্থপথ / কলাবাগান, আব্দুল্লাহপুর · আনুমানিক ৪.৫–৬ ঘণ্টা (ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে) · নন-এসি ৬৮০–৭৫০ টাকা, এসি ১,২০০–১,৮০০ টাকা (স্লিপার/বিজনেস ক্লাস) · গ্রীন লাইন পরিবহন, সৌদিয়া কোচ সার্ভিস, সেন্টমার্টিন হুন্দাই, হানিফ এন্টারপ্রাইজ
ট্রেন: কমলাপুর রেলওয়ে স্টেশন ও বিমানবন্দর স্টেশন, ঢাকা → চট্টগ্রাম রেলওয়ে স্টেশন (বটতলী) · সুবর্ণ এক্সপ্রেস (নন-স্টপ), সোনার বাংলা এক্সপ্রেস (নন-স্টপ), তূর্ণা নিশীথা এক্সপ্রেস, মহানগর প্রভাতী/গোধূলী · নন-স্টপ ট্রেনে মাত্র ৪ ঘণ্টা ৫০ মিনিট থেকে ৫ ঘণ্টা ২০ মিনিট
থাকা: র্যাডিসন ব্লু চিটাগাং বে ভিউ (লালখান বাজার), দ্য পেনিনসুলা চিটাগাং (জিইসি মোড়), হোটেল আগ্রাবাদ (আগ্রাবাদ বাণিজ্যিক এলাকা), ওয়েল পার্ক রেসিডেন্স ও হোটেল লর্ডস ইন (জিইসি সার্কেল), হোটেল আল ফয়সাল ও মিসকা (স্টেশন রোড, বটতলী)
খাওয়া: চাটগাঁর মেজবানি মাংস ও নলা ঝোল, চট্টগ্রামের খাঁটি কালাভুনা, বেলা বিস্কুট ও বাকরখানি, তাজা রূপচাঁদা ও লইট্টা ফ্রাই · মেজবান হাইলে আইয়ুন ও মেজবানি ডাইন, জামাল হোটেল ও সালাম হোটেল, জিলানী হোটেল ও হোটেল ক্যাফে কস্তুরী