কক্সবাজার: ১ দিনের ভ্রমণসূচি
আর্কাইভে ২০টি স্থান
- ১
দিন ১
৪টি দর্শনীয় স্থান · মোট যাত্রা ≈ ৪০.৫ কিমি
১পার্ক১-২ ঘণ্টা সময়ডুলাহাজরা সাফারি পার্ক
ডুলাহাজারা সাফারি পার্কটি কক্সবাজার জেলা সদর থেকে ৪৮ কিলোমিটার উত্তরে এবং চকরিয়া থানা থেকে ১০ কিলোমিটার দক্ষিণে, কক্সবাজার জেলা সদরের দক্ষিণ বন বিভাগের ফাসিয়াখালি রেঞ্জের ডুলাহাজারা ব্লকে অবস্থিত। মূলত হরিণ প্রজনন কেন্দ্র হিসেবে ১৯৯৯ খ্রিস্টাব্দে বাংলাদেশ বন ও পরিবেশ মন্ত্রণালয় কর্তৃক এই পার্কটি প্রতিষ্ঠিত হয়। এই সাফারি পার্কটি ৯০০ হেক্টর এলাকাজুড়ে …
- আগের স্থান থেকে ≈ ১৮.৩ কিমি
২ধর্মীয়১-২ ঘণ্টা সময়আদিনাথ মন্দির, মহেশখালী
আদিনাথ মন্দির (Adinath Temple) সমুদ্রস্তর থেকে ৮৫.৩ মিটার উচুঁ মৈনাক পাহাড় চূড়ায় অবস্থিত। বাংলাদেশের কক্সবাজার জেলার অন্তর্গত মহেশখালী উপজেলাধীন গোরখঘাটা ইউনিয়নের ঠাকুরতলা গ্রামে আদিনাথ মন্দির এর অবস্থান। এটি মূলত মহাদেব-এর মন্দির। জনশ্রুতি আছে, কোনো এক কৃষক এই দ্বীপের একটি বনের ভিতর মহেশ (হিন্দু পৌরাণিক দেবতা মহাদেব-এর অপর নাম) -এর মূর্তি পান। এরপর এই …
- আগের স্থান থেকে ≈ ১২.৩ কিমি
৩সমুদ্র সৈকত১-২ ঘণ্টা সময়কক্সবাজার সমুদ্র সৈকত
কক্সবাজার সমুদ্র সৈকত (Cox's Bazar Sea Beach), বাংলাদেশের সর্ববৃহৎ পর্যটন কেন্দ্র যা কক্সবাজার জেলায় অবস্থিত। বিশ্বের সব থেকে বড় সমুদ্র সৈকতের জন্যে এটি সারা বিশ্বের কাছে সমাদৃত যা কক্সবাজার শহর থেকে বদরমোকাম পর্যন্ত একটানা ১২০ কি.মি. পর্যন্ত বিস্তৃত। সারি সারি ঝাউবন, পাহাড়, ঝর্ণা, বালুর নরম বিছানা এবং বিশাল সমুদ্র সৈকত। বঙ্গোপসাগরের …
- আগের স্থান থেকে ≈ ৯.৯ কিমি
৪অন্যান্য১-২ ঘণ্টা সময়হিমছড়ি
কক্সবাজার সমুদ্র সৈকত থেকে মাত্র ১২ কিলোমিটার দক্ষিনে অবস্থিত হিমছড়ি পর্যটন কেন্দ্র। পাহাড়ের কোল ঘেঁষে এ সমুদ্র সৈকতের নাম হিমছড়ি। এখানকার সমুদ্র সৈকতটি কক্সবাজারের চেয়ে অপেক্ষাকৃত নির্জন ও পরিস্কার পরিচ্ছন্ন। এর সৌন্দর্যও কোনো অংশে কম নয়। সবচাইতে গুরুত্বপূর্ন বিষয় হলো হিমছড়ি যত না সুন্দর তারচাইতে সুন্দর ও রোমাঞ্চকর হল কক্সবাজার থেকে এ …
ঢাকা থেকে কক্সবাজার
বাস: সায়েদাবাদ বাস টার্মিনাল, আরামবাগ / ফকিরাপুল, কলাবাগান / পান্থপথ, আব্দুল্লাহপুর · আনুমানিক ৮–১০ ঘণ্টা · নন-এসি ৯০০–১,০০০ টাকা, এসি ১,৬০০–২,৫০০ টাকা (স্লিপার/মাল্টি-অ্যাক্সেল) · গ্রীন লাইন স্লিপার কোস্টার, সেন্টমার্টিন হুন্দাই, দেশ ট্রাভেলস, সৌদিয়া এয়ারকন
ট্রেন: কমলাপুর রেলওয়ে স্টেশন ও বিমানবন্দর স্টেশন, ঢাকা → কক্সবাজার আইকনিক ঝিনুক রেলওয়ে স্টেশন · কক্সবাজার এক্সপ্রেস, পর্যটক এক্সপ্রেস · আনুমানিক ৭ ঘণ্টা ৩০ মিনিট থেকে ৮ ঘণ্টা ১৫ মিনিট
থাকা: সায়মন বিচ রিসোর্ট (মেরিন ড্রাইভ, কলাতলী), ওশান প্যারাডাইস হোটেল অ্যান্ড রিসোর্ট (কলাতলী রোড), হোটেল দ্য কক্স টুডে ও লং বিচ (হোটেল মোটেল জোন), মারমেইড ইকো বিচ রিসোর্ট (পেঁচার দ্বীপ, মেরিন ড্রাইভ), সি পার্ল বিচ রিসোর্ট (রয়্যাল টিউলিপ) (ইনানী সৈকত)
খাওয়া: তাজা রূপচাঁদা মাছ ফ্রাই, ক্রিস্পি লইট্টা ফ্রাই, ঝাল শুঁটকি ভুনা ও হরেক সামুদ্রিক ভর্তা, কাঁকড়া বারবিকিউ ও কোরাল ফিশ · পৌষী রেস্তোরাঁ, ঝাউবন রেস্টুরেন্ট, কস্তুরী ও কয়লা রেস্টুরেন্ট, মারমেইড ক্যাফে