বাংলাদেশ আর্কাইভ লোগোবাংলাদেশ আর্কাইভ

কক্সবাজার: ৪ দিনের ভ্রমণসূচি

আর্কাইভে ২০টি স্থান

দূরত্ব সরলরেখায় আনুমানিক, আর কিছু স্থানের অবস্থান শহরকেন্দ্র ধরে দেওয়া — যাওয়ার আগে সড়কপথ ও নৌযানের সময় স্থানীয়ভাবে জেনে নিন।

মানচিত্র লোড হচ্ছে...
  1. ১

    দিন ১

    ৪টি দর্শনীয় স্থান · মোট যাত্রা ≈ ৪৬.৭ কিমি

    1. ১
      গুহা১-২ ঘণ্টা সময়

      কুদুম গুহা

      কুদুম গুহা (Kudum Cave) কক্সবাজার জেলার টেকনাফ উপজেলায় অবস্থিত একটি প্রাচীন গুহা। কক্সবাজার থেকে টেকনাফ আসার পথে হোয়াইক্যং পাহাড়ে কুদুম গুহার অবস্থান। এটি বাংলাদেশের একমাত্র বালু-মাটির গুহা। মনোরম পাহাড় ঘেরা পরিবেশ, পাখির ডাক আর বন্যপ্রাণীর আনাগোনাময় এই গুহাটি পর্যটকদের কাছে দারুন আকর্ষণীয়। সমুদ্রপৃষ্ঠ থেকে …

      ·বিস্তারিত দেখুন →
    2. আগের স্থান থেকে ≈ ২৬.২ কিমি
      ২
      সমুদ্র সৈকত১-২ ঘণ্টা সময়

      পাটুয়ারটেক সমুদ্র সৈকত

      বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত ও সেরা পর্যটন নগরী কক্সবাজার। কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক ধরে এগুতে থাকলে পথিমধ্যে দেখা মিলবে নান্দনিক পাটুয়ারটেক (Patuartek Sea Beach) সমুদ্র সৈকতের। কক্সবাজার থেকে টেকনাফগামী মেরিন ড্রাইভের মাঝপথে পড়বে উখিয়ার ইনানী সমুদ্র সৈকত। ইনানী সৈকতে কিছুটা সময় কাটিয়ে আর …

      ·বিস্তারিত দেখুন →
    3. আগের স্থান থেকে ≈ ৫.৩ কিমি
      ৩
      সমুদ্র সৈকত১-২ ঘণ্টা সময়

      ইনানী বীচ

      হিমছড়ি থেকে আরো ৫ কিলোমিটার গেলেই ইনানী বীচ বা ইনানী সমুদ্র সৈকত। ইনানী বীচে প্রবাল পাথরের ছড়াছড়ি। অনেকটা সেন্টমার্টিনের মতই। কক্সবাজার সমুদ্র সৈকতের মত এখানে বড় বড় ঢেউ আছড়ে পড়ে না সৈকতের বেলাভূমিতে। অনেকটাই শান্ত প্রকৃতির সৈকত এই ইনানী। জোয়ারের সময় এলে প্রবাল পাথরের দেখা …

      ·বিস্তারিত দেখুন →
    4. আগের স্থান থেকে ≈ ১৫.২ কিমি
      ৪
      রিসোর্ট১-২ ঘণ্টা সময়

      মারমেইড ইকো রিসোর্ট

      ইনানীর কাছে পেঁচারদিয়া গ্রামে গড়ে উঠেছে কক্সবাজার ভ্রমণকারীদের বড় আকর্ষণ পেঁচার দ্বীপ। এক পাশে ঝাউবনসমৃদ্ধ সমুদ্রসৈকত, অন্য পাশে উঁচু পাহাড়। মধ্যভাগ দিয়ে সুদূর টেকনাফ পর্যন্ত চলে গেছে প্রায় ৮৪ কিলোমিটারের কক্সবাজার মেরিন ড্রাইভ সড়ক। সড়কের পশ্চিম পাশে (রেজু খালের পাশ ঘেঁষে) নির্জন দ্বীপ পেঁচারদিয়া গ্রাম। এটিই ভ্রমণপিপাসুদের জন্য এক স্বর্গের নাম পেঁচার দ্বীপ। সেখানে আপনি থাকবেন …

      ·বিস্তারিত দেখুন →
  2. ২

    দিন ২

    ৪টি দর্শনীয় স্থান · মোট যাত্রা ≈ ১৮.৭ কিমি

    1. ১
      অন্যান্য১-২ ঘণ্টা সময়

      হিমছড়ি

      কক্সবাজার সমুদ্র সৈকত থেকে মাত্র ১২ কিলোমিটার দক্ষিনে অবস্থিত হিমছড়ি পর্যটন কেন্দ্র। পাহাড়ের কোল ঘেঁষে এ সমুদ্র সৈকতের নাম হিমছড়ি। এখানকার সমুদ্র সৈকতটি কক্সবাজারের চেয়ে অপেক্ষাকৃত নির্জন ও পরিস্কার পরিচ্ছন্ন। এর সৌন্দর্যও কোনো অংশে কম নয়। সবচাইতে গুরুত্বপূর্ন বিষয় হলো হিমছড়ি যত না সুন্দর তারচাইতে সুন্দর ও রোমাঞ্চকর হল কক্সবাজার থেকে এ …

      ·বিস্তারিত দেখুন →
    2. আগের স্থান থেকে ≈ ৯.৯ কিমি
      ২
      সমুদ্র সৈকত১-২ ঘণ্টা সময়

      কক্সবাজার সমুদ্র সৈকত

      কক্সবাজার সমুদ্র সৈকত (Cox's Bazar Sea Beach), বাংলাদেশের সর্ববৃহৎ পর্যটন কেন্দ্র যা কক্সবাজার জেলায় অবস্থিত। বিশ্বের সব থেকে বড় সমুদ্র সৈকতের জন্যে এটি সারা বিশ্বের কাছে সমাদৃত যা কক্সবাজার শহর থেকে বদরমোকাম পর্যন্ত একটানা ১২০ কি.মি. পর্যন্ত বিস্তৃত। সারি সারি ঝাউবন, পাহাড়, ঝর্ণা, বালুর নরম বিছানা এবং বিশাল সমুদ্র সৈকত। বঙ্গোপসাগরের …

      ·বিস্তারিত দেখুন →
    3. আগের স্থান থেকে ≈ ০.৯ কিমি
      ৩
      চিড়িয়াখানা ও বন্যপ্রাণী১-২ ঘণ্টা সময়

      রেডিয়েন্ট ফিস ওয়ার্ল্ড

      রেডিয়েন্ট ফিস ওয়ার্ল্ড (Radiant Fish World) পর্যটন নগরী কক্সবাজার শহরের ঝাউতলায় অবস্থিত একটি ফিস অ্যাকুরিয়াম (Aquarium) এবং ফিশ মিউজিয়াম। এ্যাকুরিয়াম কমপ্লেক্সে আছে সাগর ও মিঠা পানির প্রায় ১০০ প্রজাতির মাছ। বিরল প্রজাতির মাছ সহ এখানে আছে হাঙ্গর, পিরানহা, শাপলাপাতা, পানপাতা, …

      ·বিস্তারিত দেখুন →
    4. আগের স্থান থেকে ≈ ৭.৮ কিমি
      ৪
      হ্রদ ও জলাশয়১-২ ঘণ্টা সময়

      মাছকারিয়া শাপলা বিল

      কক্সবাজার মানেই শুধু নীল সমুদ্র নয়, এখানে লুকিয়ে আছে প্রকৃতির অপরূপ সৌন্দর্যের আরেক রূপ। উখিয়ার মাছকারিয়া বিল (Maskaria Beel) এখন লাল শাপলার রাজ্যে পরিণত হয়েছে। সবুজ পাতায় ঢাকা জলে লাল শাপলার সমারোহ যেন এক অপার্থিব সৌন্দর্যের সৃষ্টি করেছে। ভোরের লাল সূর্যের আলোয় ঝিলমিল জলে ভাসমান শাপলা, অতিথি পাখির কলকাকলি – …

      ·বিস্তারিত দেখুন →
  3. ৩

    দিন ৩

    ৪টি দর্শনীয় স্থান · মোট যাত্রা ≈ ৩৯.৫ কিমি

    1. ১
      ধর্মীয়১-২ ঘণ্টা সময়

      রামু বৌদ্ধ বিহার

      বাংলাদেশের কক্সবাজার জেলার অন্তর্গত একটি উপজেলা রামু। ঐতিহ্যবাহী বৌদ্ধ পুরাকীর্তিসমৃদ্ধ রামুতে রয়েছে অসংখ্য প্রাচীন ঐতিহাসিক নিদর্শন। এগুলোর মধ্যে রামু বৌদ্ধ মন্দির, বিহার ও চৈত্য-জাদি উল্লেখযোগ্য। রামুতে প্রায় ৩৫টি বৌদ্ধ মন্দির বা ক্যাং ও জাদি রয়েছে। বৌদ্ধ ঐতিহ্যের মধ্যে রামুর লামারপাড়া ক্যাং, কেন্দ্রীয় সীমা বিহার (১৭০৭), শ্রীকুলের মৈত্রী বিহার (১৯৮৪), অর্পন্নচরণ মন্দির, …

      ·বিস্তারিত দেখুন →
    2. আগের স্থান থেকে ≈ ১৭.৯ কিমি
      ২
      ধর্মীয়১-২ ঘণ্টা সময়

      আদিনাথ মন্দির, মহেশখালী

      আদিনাথ মন্দির (Adinath Temple) সমুদ্রস্তর থেকে ৮৫.৩ মিটার উচুঁ মৈনাক পাহাড় চূড়ায় অবস্থিত। বাংলাদেশের কক্সবাজার জেলার অন্তর্গত মহেশখালী উপজেলাধীন গোরখঘাটা ইউনিয়নের ঠাকুরতলা গ্রামে আদিনাথ মন্দির এর অবস্থান। এটি মূলত মহাদেব-এর মন্দির। জনশ্রুতি আছে, কোনো এক কৃষক এই দ্বীপের একটি বনের ভিতর মহেশ (হিন্দু পৌরাণিক দেবতা মহাদেব-এর অপর নাম) -এর মূর্তি পান। এরপর এই …

      ·বিস্তারিত দেখুন →
    3. আগের স্থান থেকে ≈ ২.৭ কিমি
      ৩
      অন্যান্য১-২ ঘণ্টা সময়

      মহেশখালী দ্বীপ

      মহেশখালী দ্বীপ (Moheshkhali Island) কক্সবাজার জেলার একটি পাহাড়ি দ্বীপ যা কক্সবাজার শহর থেকে মাত্র ১২ কিলোমিটার পশ্চিমে সাগরের মাঝে অবস্থিত। প্রায় ৩৬২ বর্গ কিলোমিটার আয়তনের মহেশখালী উপজেলায় সোনাদিয়া, মাতারবাড়ি, ধলঘাটা নামে ৩টি দ্বীপ রয়েছে। ১৮৫৪ সালে গড়ে ওঠা এই দ্বীপ পান, মাছ, শুটকি, চিংড়ি, লবণ ও …

      ·বিস্তারিত দেখুন →
    4. আগের স্থান থেকে ≈ ১৮.৯ কিমি
      ৪
      পার্ক১-২ ঘণ্টা সময়

      ডুলাহাজরা সাফারি পার্ক

      ডুলাহাজারা সাফারি পার্কটি কক্সবাজার জেলা সদর থেকে ৪৮ কিলোমিটার উত্তরে এবং চকরিয়া থানা থেকে ১০ কিলোমিটার দক্ষিণে, কক্সবাজার জেলা সদরের দক্ষিণ বন বিভাগের ফাসিয়াখালি রেঞ্জের ডুলাহাজারা ব্লকে অবস্থিত। মূলত হরিণ প্রজনন কেন্দ্র হিসেবে ১৯৯৯ খ্রিস্টাব্দে বাংলাদেশ বন ও পরিবেশ মন্ত্রণালয় কর্তৃক এই পার্কটি প্রতিষ্ঠিত হয়। এই সাফারি পার্কটি ৯০০ হেক্টর এলাকাজুড়ে …

      ·বিস্তারিত দেখুন →
  4. ৪

    দিন ৪(নৌপথে)

    ৩টি দর্শনীয় স্থান · মোট যাত্রা ≈ ১৬.৭ কিমি

    1. ১
      দ্বীপ১-২ ঘণ্টা সময়

      শাহপরীর দ্বীপ

      কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার বিস্তীর্ণ এলাকা জুড়ে অবস্থিত শাহপরীর দ্বীপ। এটি মূলত সাবরাং ইউনিয়নের একটি গ্রাম। একসময় এটি দ্বীপ থাকলেও জলবায়ু পরিবর্তনের কারণে কিছুকাল আগে এটি মূল ভূ-খণ্ডের সঙ্গে যুক্ত হয়ে গেছে। টেকনাফ উপজেলা শহর থেকে শাহপরীর দ্বীপ এর দূরত্ব প্রায় পনের কিলোমিটার। জনশ্রুতি আছে শাহসুজার স্ত্রী পরীবানুর ‘পরী’ ও শাহসুজার …

      ·বিস্তারিত দেখুন →
    2. আগের স্থান থেকে ≈ ১১.৪ কিমি
      ২
      দ্বীপ১-২ ঘণ্টা সময়

      সেন্টমার্টিন দ্বীপ

      সেন্টমার্টিন দ্বীপ (Siant Martin's Island), বাংলাদেশের সর্ব দক্ষিণে বঙ্গোপসাগরের উত্তর-পূর্বাংশে অবস্থিত একটি প্রবাল দ্বীপ (Coral Island)। সেন্টমার্টিন দ্বীপটি কক্সবাজার জেলার টেকনাফ হতে প্রায় ৯ কিলোমিটার দক্ষিণে এবং মায়ানমার-এর উপকূল হতে ৮ কিলোমিটার পশ্চিমে নাফ নদীর মোহনায় অবস্থিত। প্রচুর নারিকেল পাওয়া যায় বলে স্থানীয়ভাবে একে নারিকেল জিঞ্জিরাও (Narikel Jinjira) বলা হয়ে থাকে। প্রচলিত আছে …

      ·বিস্তারিত দেখুন →
    3. আগের স্থান থেকে ≈ ৫.৩ কিমি
      ৩
      দ্বীপ১-২ ঘণ্টা সময়

      ছেড়া দ্বীপ

      ছেড়া দ্বীপ (Chera Dwip) যা বাংলাদেশ বিশ্বের বৃহৎ বদ্বীপ সেন্টমার্টিন এর সর্ব দক্ষিণে অবস্থিত। সেন্টমার্টিন দ্বীপ থেকে ৫ কিলোমিটার দক্ষিণে ছেড়া দ্বীপের অবস্থান। এর আয়তন তিন কিলোমিটার। ২০০০ সালের শেষের দিকে ছেড়া দ্বীপটির সন্ধান পাওয়া যায়। ছেড়া দ্বীপে দেখা যায় অপরুপ প্রাকৃতিক দৃশ্য। সামুদ্রিক ঢেউ …

      ·বিস্তারিত দেখুন →

ঢাকা থেকে কক্সবাজার

বাস: সায়েদাবাদ বাস টার্মিনাল, আরামবাগ / ফকিরাপুল, কলাবাগান / পান্থপথ, আব্দুল্লাহপুর · আনুমানিক ৮–১০ ঘণ্টা · নন-এসি ৯০০–১,০০০ টাকা, এসি ১,৬০০–২,৫০০ টাকা (স্লিপার/মাল্টি-অ্যাক্সেল) · গ্রীন লাইন স্লিপার কোস্টার, সেন্টমার্টিন হুন্দাই, দেশ ট্রাভেলস, সৌদিয়া এয়ারকন

ট্রেন: কমলাপুর রেলওয়ে স্টেশন ও বিমানবন্দর স্টেশন, ঢাকা → কক্সবাজার আইকনিক ঝিনুক রেলওয়ে স্টেশন · কক্সবাজার এক্সপ্রেস, পর্যটক এক্সপ্রেস · আনুমানিক ৭ ঘণ্টা ৩০ মিনিট থেকে ৮ ঘণ্টা ১৫ মিনিট

থাকা: সায়মন বিচ রিসোর্ট (মেরিন ড্রাইভ, কলাতলী), ওশান প্যারাডাইস হোটেল অ্যান্ড রিসোর্ট (কলাতলী রোড), হোটেল দ্য কক্স টুডে ও লং বিচ (হোটেল মোটেল জোন), মারমেইড ইকো বিচ রিসোর্ট (পেঁচার দ্বীপ, মেরিন ড্রাইভ), সি পার্ল বিচ রিসোর্ট (রয়্যাল টিউলিপ) (ইনানী সৈকত)

খাওয়া: তাজা রূপচাঁদা মাছ ফ্রাই, ক্রিস্পি লইট্টা ফ্রাই, ঝাল শুঁটকি ভুনা ও হরেক সামুদ্রিক ভর্তা, কাঁকড়া বারবিকিউ ও কোরাল ফিশ · পৌষী রেস্তোরাঁ, ঝাউবন রেস্টুরেন্ট, কস্তুরী ও কয়লা রেস্টুরেন্ট, মারমেইড ক্যাফে

কক্সবাজার-এ আরও

অন্য ভ্রমণ পরিকল্পনা করুন