রাঙ্গামাটি: ৩ দিনের ভ্রমণসূচি
আর্কাইভে ২৭টি স্থান
দূরত্ব সরলরেখায় আনুমানিক, আর কিছু স্থানের অবস্থান শহরকেন্দ্র ধরে দেওয়া — যাওয়ার আগে সড়কপথ ও নৌযানের সময় স্থানীয়ভাবে জেনে নিন।
- ১
দিন ১
৪টি দর্শনীয় স্থান · মোট যাত্রা ≈ ৭৫.৪ কিমি
১ঝরনা১-২ ঘণ্টা সময়হাজাছড়া ঝর্ণা
অবস্থানগত ভাবে হাজাছড়া ঝর্ণা রাঙামাটির অন্তর্গত হলেও এটি ভ্রমণ করার জন্যে খাগড়াছড়ি হয়ে যাওয়াটাই উত্তম। এটি শুকনাছড়া ঝর্ণা (Shuknachara Falls) নামেও পরিচিত। এই ঝর্ণাটির স্থানীয় পাহাড়ীদের দেয়া নাম হল চিত জুরানি থাংঝাং ঝর্ণা (মন প্রশান্তি ঝর্ণা)। খাগড়াছড়ির দিঘীনালা থেকে হাজাছড়া রওনা দিতেই আপনার চোখে পড়বে প্রকৃতির নিজের হাতে …
- আগের স্থান থেকে ≈ ৫৩.৫ কিমি
২স্মৃতিসৌধ১-২ ঘণ্টা সময়বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফের সমাধি
রাঙামাটি জেলার নানিয়ারচরের বুড়িঘাট। কাপ্তাই লেকের বুকে ছোট্ট একটি দ্বীপ। অথৈ নীল জলরাশির মাঝে সেখানে চিরনিদ্রায় শায়িত আছেন বাঙালির এক বীর সন্তান, বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফ। তাঁর সমাধিস্থলে লেখা, "তুমি দুর্জয়, নির্ভীক, মৃত্যুহীন এক প্রাণ"—এই কথাগুলো যেন তাঁর অসীম সাহস ও বীরত্বের সাক্ষ্য বহন করে। ১৯৭১ সালের ২০ এপ্রিল, মুক্তিযুদ্ধের তীব্র …
- আগের স্থান থেকে ≈ ২১.৮ কিমি
৩পাহাড় ও পর্বত১-২ ঘণ্টা সময়দুমলং পর্বত
দুমলং (Dumlong) বাংলাদেশের রাঙ্গামাটি জেলার অন্তর্গত বিলাইছড়ি উপজেলায় অবস্থিত একটি পর্বতশৃঙ্গ। বেসরকারিভাবে এটিকে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ বলে দাবী করা হয়। যদিও জিপিএস রিডিং এ জত্লং বা মদক মুয়াল বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ পর্বত। এ পর্বতের উচ্চতা ৩,৩১৫ ফুট। এটি রাঙ্গামাটি জেলার সর্বোচ্চ পর্বত …
- আগের স্থান থেকে ≈ ০ কিমি
৪ঝরনা১-২ ঘণ্টা সময়গাছকাটা ঝর্ণা
গাছকাটা ঝর্ণা (Gaskata Waterfall), রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি উপজেলার গাছকাটাতে অবস্থিত একটি ঝর্ণা যা ধন্দতাং (Dhondtang Jhorna) ঝর্ণা নামেও পরিচিত। সৌন্দর্যের দিকে এটা এক কথায় অসাধারণ। এই ঝর্নার ট্রেইলটা বেশ সুন্দর, আর বেশ বড় কিছু ক্যাসকেড আছে। মজার ব্যাপার হলো, গাছকাটা ঝর্ণার পাশাপাশি আপনি দেখতে পারবেন মুপ্পোছড়া, …
- ২
দিন ২
৪টি দর্শনীয় স্থান · মোট যাত্রা ≈ ৫২.৮ কিমি
১রিসোর্ট১-২ ঘণ্টা সময়আরণ্যক রিসোর্ট
রাঙামাটি শহরের সেনানিবাস এলাকায় কাপ্তাই হ্রদের পাশে গড়ে উঠা আরণ্যক রিসোর্টটি (Aronnok Holiday Resort) অপরূপ সুন্দর ছায়া ঘেরা প্রাকৃতিক পরিবেশে গড়ে তোলা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী দ্বারা সম্পূর্ণরূপে এই রিসোর্টটি পরিচালিত হচ্ছে। অপূর্ব সুন্দর কাপ্তাই হ্রদ ঘেরা এ রিসোর্টের ছিমছাম পরিবেশ আপনাকে মুগ্ধ করবেই। মন ভুলানো এ রিসোর্টের প্রধান আকর্ষণ এর পরিবেশ ও কাপ্তাই লেকের …
- আগের স্থান থেকে ≈ ৪.৪ কিমি
২হ্রদ ও জলাশয়১-২ ঘণ্টা সময়বার্গি লেক ভ্যালি রিসোর্ট
বার্গি লেক ভ্যালি রিসোর্ট (Bargee Lake Valley Resort) বাংলাদেশের রাঙ্গামাটি জেলার কাপ্তাই লেক এর পার ঘেঁষে গড়ে ওঠা একটি ইকো রিসোর্ট যা শহর থেকে প্রায় আট কিলোমিটার দূরে অবস্থিত। পাহাড়ের বিলুপ্ত একটি ঐতিহ্যবাহী পাখির নামে পর্যটন কেন্দ্রটির নামকরণ করা হয়েছে। কাপ্তাই লেক বাংলাদেশের একটি অত্যন্ত মনোমুগ্ধকর …
- আগের স্থান থেকে ≈ ১০.৬ কিমি
৩পাহাড় ও পর্বত১-২ ঘণ্টা সময়ফুরমোন পাহাড়
ফুরমোন পাহাড় (Furomown Hill) রাঙ্গামাটিতে অবস্থিত একটি পাহাড় যার উচ্চতা এক হাজার ৫১৮ ফুট। রাঙ্গামাটি শহরে ঢুকার সময় এটি চোখে পড়বে যা শহর থেকে ৭ কিলোমিটার দূরে অবস্থিত। এ পাহাড়ের চূড়ায় উঠে রাঙামাটি শহরের অপরূপ সৌন্দর্য উপভোগ করা যায়। মোটামুটি আঁকাবাঁকা উঁচুনিচু পাহাড়ি এই রাস্তাধরে ২ ঘন্টা …
- আগের স্থান থেকে ≈ ৩৭.৭ কিমি
৪ঝরনা১-২ ঘণ্টা সময়ধুপপানি ঝর্ণা
ধুপপানি ঝর্ণা (Dhuppani Waterfall) রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়নের ওড়াছড়ি নামক স্থানে অবস্থিত। অনেকে এটিকে দুপপানি ঝর্না নামেও ডেকে থাকেন। আগে এটি লোক চক্ষুর অন্তরালে থাকলেও ২০০০ সালের দিকে এক বৌদ্ধ ধ্যান সন্ন্যাসী গভীর অরণ্যে দুপপানি ঝর্ণার নিচে ধ্যান শুরু করেন। প্রথমে তিনি এই জায়গায় একনাগারে প্রায় ০৩ মাস রাতদিন ধ্যান করেন। পরে স্থানীয় লোকজন …
- ৩
দিন ৩(নৌপথে)
১টি দর্শনীয় স্থান
১দ্বীপ১-২ ঘণ্টা সময়পেদা টিং টিং
পেদা টিং টিং একটা চাকমা শব্দগুচ্ছ, যার অর্থ হচ্ছে পেট টান টান। অর্থাৎ মারাত্মকভাবে খাওয়ার পর পেটের যে টান টান অবস্থা থাকে, সেটাকেই বলা হয় পেদা টিং টিং। রাঙ্গামাটি শহর থেকে মাত্র ৪-৫ কিলোমিটার দূরে কাপ্তাই হ্রদের ভসমান একটি পাহাড়ে অবস্থিত এই পেদা টিং টিং। একটি সেগুন বাগানকে …