রাঙ্গামাটি: ৪ দিনের ভ্রমণসূচি
আর্কাইভে ২৭টি স্থান
দূরত্ব সরলরেখায় আনুমানিক, আর কিছু স্থানের অবস্থান শহরকেন্দ্র ধরে দেওয়া — যাওয়ার আগে সড়কপথ ও নৌযানের সময় স্থানীয়ভাবে জেনে নিন।
- ১
দিন ১
৪টি দর্শনীয় স্থান · মোট যাত্রা ≈ ৮৫ কিমি
১ঝরনা১-২ ঘণ্টা সময়কমলক ঝর্ণা
সাজেক এর রুইলুই পাড়া থেকে দুই থেকে আড়াই ঘন্টার ট্রেকিং করে দেখে আসতে পারেন সুন্দর কমলক ঝর্ণাটি। কমলক ঝর্ণাটি অনেকের কাছে পিদাম তৈসা ঝর্ণা অথবা সিকাম তৈসা (Sikam toisa or Sikam toisha) ঝর্ণা নামে পরিচিত। মাঝে মাঝে মনে হবে আপনি ঠিক পথেই চলছেন তো? তারপর বিশাল এক ঝিরিপথ। আবার মনে হতে পারে …
- আগের স্থান থেকে ≈ ৯.৬ কিমি
২ঝরনা১-২ ঘণ্টা সময়হাজাছড়া ঝর্ণা
অবস্থানগত ভাবে হাজাছড়া ঝর্ণা রাঙামাটির অন্তর্গত হলেও এটি ভ্রমণ করার জন্যে খাগড়াছড়ি হয়ে যাওয়াটাই উত্তম। এটি শুকনাছড়া ঝর্ণা (Shuknachara Falls) নামেও পরিচিত। এই ঝর্ণাটির স্থানীয় পাহাড়ীদের দেয়া নাম হল চিত জুরানি থাংঝাং ঝর্ণা (মন প্রশান্তি ঝর্ণা)। খাগড়াছড়ির দিঘীনালা থেকে হাজাছড়া রওনা দিতেই আপনার চোখে পড়বে প্রকৃতির নিজের হাতে …
- আগের স্থান থেকে ≈ ৫৩.৫ কিমি
৩স্মৃতিসৌধ১-২ ঘণ্টা সময়বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফের সমাধি
রাঙামাটি জেলার নানিয়ারচরের বুড়িঘাট। কাপ্তাই লেকের বুকে ছোট্ট একটি দ্বীপ। অথৈ নীল জলরাশির মাঝে সেখানে চিরনিদ্রায় শায়িত আছেন বাঙালির এক বীর সন্তান, বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফ। তাঁর সমাধিস্থলে লেখা, "তুমি দুর্জয়, নির্ভীক, মৃত্যুহীন এক প্রাণ"—এই কথাগুলো যেন তাঁর অসীম সাহস ও বীরত্বের সাক্ষ্য বহন করে। ১৯৭১ সালের ২০ এপ্রিল, মুক্তিযুদ্ধের তীব্র …
- আগের স্থান থেকে ≈ ২১.৮ কিমি
৪পাহাড় ও পর্বত১-২ ঘণ্টা সময়দুমলং পর্বত
দুমলং (Dumlong) বাংলাদেশের রাঙ্গামাটি জেলার অন্তর্গত বিলাইছড়ি উপজেলায় অবস্থিত একটি পর্বতশৃঙ্গ। বেসরকারিভাবে এটিকে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ বলে দাবী করা হয়। যদিও জিপিএস রিডিং এ জত্লং বা মদক মুয়াল বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ পর্বত। এ পর্বতের উচ্চতা ৩,৩১৫ ফুট। এটি রাঙ্গামাটি জেলার সর্বোচ্চ পর্বত …
- ২
দিন ২
৪টি দর্শনীয় স্থান · মোট যাত্রা ≈ ৮.৮ কিমি
১ঝরনা১-২ ঘণ্টা সময়গাছকাটা ঝর্ণা
গাছকাটা ঝর্ণা (Gaskata Waterfall), রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি উপজেলার গাছকাটাতে অবস্থিত একটি ঝর্ণা যা ধন্দতাং (Dhondtang Jhorna) ঝর্ণা নামেও পরিচিত। সৌন্দর্যের দিকে এটা এক কথায় অসাধারণ। এই ঝর্নার ট্রেইলটা বেশ সুন্দর, আর বেশ বড় কিছু ক্যাসকেড আছে। মজার ব্যাপার হলো, গাছকাটা ঝর্ণার পাশাপাশি আপনি দেখতে পারবেন মুপ্পোছড়া, …
- আগের স্থান থেকে ≈ ১.৭ কিমি
২বাঁধ, সেতু ও দর্শনীয় স্থাপনা১-২ ঘণ্টা সময়ঝুলন্ত সেতু
ঝুলন্ত সেতু (Jhulonto Bridge) রাঙামাটি শহরের শেষপ্রান্তে কাপ্তাই লেকের উপর অবস্থিত ৩৩৫ ফুট লম্বা একটি সেতু যা রাঙামাটি শহরের প্রধান আকর্ষন। সাধারণত রাঙামাটি গিয়ে এই ঝুলন্ত সেতুটি না দেখে কেউ ফেরত আসেন না। এই ঝুলন্ত সেতুকে বলা হয় ‘Symbol of Rangamati’. নয়নাভিরাম বহুরঙা এই ঝুলন্ত সেতুটি দুইটি বিচ্ছিন্ন …
- আগের স্থান থেকে ≈ ২.৬ কিমি
৩রিসোর্ট১-২ ঘণ্টা সময়আরণ্যক রিসোর্ট
রাঙামাটি শহরের সেনানিবাস এলাকায় কাপ্তাই হ্রদের পাশে গড়ে উঠা আরণ্যক রিসোর্টটি (Aronnok Holiday Resort) অপরূপ সুন্দর ছায়া ঘেরা প্রাকৃতিক পরিবেশে গড়ে তোলা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী দ্বারা সম্পূর্ণরূপে এই রিসোর্টটি পরিচালিত হচ্ছে। অপূর্ব সুন্দর কাপ্তাই হ্রদ ঘেরা এ রিসোর্টের ছিমছাম পরিবেশ আপনাকে মুগ্ধ করবেই। মন ভুলানো এ রিসোর্টের প্রধান আকর্ষণ এর পরিবেশ ও কাপ্তাই লেকের …
- আগের স্থান থেকে ≈ ৪.৪ কিমি
৪হ্রদ ও জলাশয়১-২ ঘণ্টা সময়বার্গি লেক ভ্যালি রিসোর্ট
বার্গি লেক ভ্যালি রিসোর্ট (Bargee Lake Valley Resort) বাংলাদেশের রাঙ্গামাটি জেলার কাপ্তাই লেক এর পার ঘেঁষে গড়ে ওঠা একটি ইকো রিসোর্ট যা শহর থেকে প্রায় আট কিলোমিটার দূরে অবস্থিত। পাহাড়ের বিলুপ্ত একটি ঐতিহ্যবাহী পাখির নামে পর্যটন কেন্দ্রটির নামকরণ করা হয়েছে। কাপ্তাই লেক বাংলাদেশের একটি অত্যন্ত মনোমুগ্ধকর …
- ৩
দিন ৩
৪টি দর্শনীয় স্থান · মোট যাত্রা ≈ ৭১.৮ কিমি
১রিসোর্ট১-২ ঘণ্টা সময়লেকশোর রিসোর্ট
রাঙ্গামাটি, পাহাড়, ঝর্ণা, নদী এবং সবুজের এক অপূর্ব সমাহার। এই সৌন্দর্যের মাঝে কাপ্তাই হ্রদের তীরে অবস্থিত লেকশোর রিসোর্ট (Lakeshore Resort) যেন এক টুকরো স্বর্গ। প্রকৃতির অপার সৌন্দর্য এবং আধুনিক সুযোগ-সুবিধার মিশেলে এই রিসোর্ট পর্যটকদের মনে হবে অন্য রকম এক অভিজ্ঞতা। রাঙ্গামাটি শহর থেকে মাত্র ৫ কিলোমিটার দূরে কাপ্তাই হ্রদের তীরে অবস্থিত লেকশোর …
- আগের স্থান থেকে ≈ ১৯.১ কিমি
২পাহাড় ও পর্বত১-২ ঘণ্টা সময়ফুরমোন পাহাড়
ফুরমোন পাহাড় (Furomown Hill) রাঙ্গামাটিতে অবস্থিত একটি পাহাড় যার উচ্চতা এক হাজার ৫১৮ ফুট। রাঙ্গামাটি শহরে ঢুকার সময় এটি চোখে পড়বে যা শহর থেকে ৭ কিলোমিটার দূরে অবস্থিত। এ পাহাড়ের চূড়ায় উঠে রাঙামাটি শহরের অপরূপ সৌন্দর্য উপভোগ করা যায়। মোটামুটি আঁকাবাঁকা উঁচুনিচু পাহাড়ি এই রাস্তাধরে ২ ঘন্টা …
- আগের স্থান থেকে ≈ ২৪.৭ কিমি
৩অন্যান্য১-২ ঘণ্টা সময়জুরাছড়ি
জুরাছড়ি (Jurachari) রাঙামাটির সদর থেকে ৫৭ কিলোমিটার দূরে অবস্থিত। ‘জুর’ শব্দের অর্থ ঠাণ্ডা আর ‘ছড়ি’ শব্দের অর্থ ছড়া বা ঝরণা। জুরাছড়ি নামের ঝর্ণা থেকে এই উপজেলার নামকরণ হয়েছে। এই উপজেলার পূর্বে ভারতের মিজোরাম, উত্তরে বরকল, দক্ষিণে বিলাইছড়ি এবং পশ্চিমে রাঙামাটি। …
- আগের স্থান থেকে ≈ ২৮ কিমি
৪ঝরনা১-২ ঘণ্টা সময়ধুপপানি ঝর্ণা
ধুপপানি ঝর্ণা (Dhuppani Waterfall) রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়নের ওড়াছড়ি নামক স্থানে অবস্থিত। অনেকে এটিকে দুপপানি ঝর্না নামেও ডেকে থাকেন। আগে এটি লোক চক্ষুর অন্তরালে থাকলেও ২০০০ সালের দিকে এক বৌদ্ধ ধ্যান সন্ন্যাসী গভীর অরণ্যে দুপপানি ঝর্ণার নিচে ধ্যান শুরু করেন। প্রথমে তিনি এই জায়গায় একনাগারে প্রায় ০৩ মাস রাতদিন ধ্যান করেন। পরে স্থানীয় লোকজন …
- ৪
দিন ৪(নৌপথে)
১টি দর্শনীয় স্থান
১দ্বীপ১-২ ঘণ্টা সময়পেদা টিং টিং
পেদা টিং টিং একটা চাকমা শব্দগুচ্ছ, যার অর্থ হচ্ছে পেট টান টান। অর্থাৎ মারাত্মকভাবে খাওয়ার পর পেটের যে টান টান অবস্থা থাকে, সেটাকেই বলা হয় পেদা টিং টিং। রাঙ্গামাটি শহর থেকে মাত্র ৪-৫ কিলোমিটার দূরে কাপ্তাই হ্রদের ভসমান একটি পাহাড়ে অবস্থিত এই পেদা টিং টিং। একটি সেগুন বাগানকে …